গেমসে নজর দিচ্ছে স্যামসাং

৩১ অক্টোবর, ২০২০ ০৩:৫৯  
স্যামসাং চায় মোবাইল গেমারদের হাতে তাদের ফোনটি থাকুক, আর এই লক্ষ্য বাস্তবায়নে আরেকধাপ এগিয়ে গেলো স্যামসাং। গেমসকে নজরে রেখে সাজানো হয়েছে গ্যালাক্সি স্টোর। খবর এনগ্যাজেট। নতুন ডিজাইনের গ্যালাক্সি স্টোরে শুধুমাত্র দুটি হোম স্ক্রিণ ট্যাব রয়েছে, একটি অ্যাপ ও আরেকটি গেমসের জন্য। আপনি যখনই গ্যালাক্সি স্টোর থেকে কোনো গেম কিনবেন, তখন রিওয়ার্ড পয়েন্ট পাবেন। আর এই পয়েন্ট ব্যবহার করে পরবর্তী গেম কেনা যাবে। এছাড়া, নতুন গেমিং ট্যাবে বিশেষ প্রোমো এবং প্রিভিউ দেখা যাবে। স্যামসাং জানিয়েছে, যুক্তরাষ্ট্রে তাদের মোবাইল অ্যাপ স্টোরই একমাত্র জায়গা যেখান থেকে ফোর্টনাইট ডাউনলোড করা যায়। স্যামসাংয়ের কিছু ফোন ও ট্যাবলেটে ক্লাউড গেমিং সুবিধাও রয়েছে। সম্প্রতি গুগল ও অ্যাপল তাদের অ্যাপ স্টোর নিয়ে অনেকটা কঠোর হয়েছে। এপিক গেমের সাথে এ বিষয়ে মামলাও চলছে। এই সুযোগে স্যামসাং গেমের বাজার ধরতে জোরালো মনোনিবেশ করছে। ডিবিটেক/বিএমটি